সোনামণি
গোপনীয়তা নীতিঅ্যাকাউন্ট মোছা

সোনামণি অ্যাকাউন্ট মুছে ফেলা

সর্বশেষ হালনাগাদ: ৩ নভেম্বর ২০২৬

সোনামণির অ্যাকাউন্ট আর তার সব তথ্য আপনি যেকোনো সময় মুছে ফেলতে পারেন। দুইভাবে করা যায়।

অ্যাপ থেকে (সবচেয়ে সহজ)

  1. সোনামণি অ্যাপ খুলুন।
  2. নিচের আমি ট্যাবে যান।
  3. একদম নিচে অ্যাকাউন্ট মুছে ফেলুন চাপুন।
  4. নিশ্চিত করতে মুছে ফেলুন চাপুন।

অ্যাপ ছাড়া

অ্যাপ মুছে ফেলেছেন বা ফোন হারিয়েছেন? যে নম্বরে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নম্বরটা লিখেshonamuni.app@gmail.com ঠিকানায় ইমেইল করুন। নম্বরটা আপনার কিনা নিশ্চিত হতে আমরা ওই নম্বরে যোগাযোগ করব, তারপর ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলে আপনাকে জানাব।

কী কী মুছে যায়

  • সাথে সাথে: সব ফোন থেকে লগআউট, সব নোটিফিকেশন বন্ধ, পরিবারের সদস্যরা আর কিছু দেখতে পান না।
  • ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে: মোবাইল নম্বর, নাম, মায়ের প্রোফাইল, গর্ভধারণ ও চেকআপ, বাবুর তথ্য, টিকা, বৃদ্ধি, মাইলফলক, ওষুধ, চেকলিস্ট, বিপদচিহ্নের সতর্কতা, সেভ করা লেখা, পরিবারের সংযোগ, আর আপনার আপলোড করা সব ছবি।
  • ফোনে থাকা তথ্য (মুডের উত্তর, অফলাইন কপি) অ্যাপ আনইনস্টল করলে মুছে যায়।

কী থেকে যায়

  • কোনো স্বাস্থ্যকেন্দ্রের তথ্য ঠিক করার পরামর্শ দিয়ে থাকলে আর তা গ্রহণ হলে, কেন্দ্রের তালিকায় সেই সংশোধন থেকে যায়। তাতে আপনার নাম বা নম্বর থাকে না।
  • পরিচয় ছাড়া মোট সংখ্যা (যেমন মোট কতজন ব্যবহার করছেন), যা দিয়ে কাউকে চেনা যায় না।

পুরো অ্যাকাউন্ট না মুছে শুধু কিছু তথ্য মুছতে চাইলে অ্যাপেই সেই এন্ট্রি মুছে দিতে পারেন, বা আমাদের ইমেইল করুন। আরও জানতে গোপনীয়তা নীতি দেখুন।

Delete your Shonamuni account

In the app: open the Me tab, tap Delete account and confirm. Without the app: email shonamuni.app@gmail.com from any address with the phone number of the account; we confirm the number is yours and delete the account within 7 days.

Sign-in, reminders and family access stop at once. Your phone number, profile, pregnancy, baby, vaccine, growth, medicine and alert records, family links and uploaded photos are permanently deleted within 30 days. Accepted health-center corrections stay in the public center list without your name or number.

যোগাযোগ: shonamuni.app@gmail.comসোনামণি ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। জরুরি অবস্থায় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বা ৯৯৯-এ কল করুন।